Marxists Internet Archive
Bangla Section


অর্থনৈতিক ও দার্শনিক খসড়া

কার্ল মার্কস


সূচীপত্র

তৃতীয় পান্ডুলিপি: ব্যক্তি সম্পত্তি এবং শ্রম।
ব্যক্তি সম্পত্তির সঞ্চালনের উৎপত্তি হিসেবে রাজনৈতিক অর্থশাস্ত্র

(ত) ব্যক্তি সম্পত্তির বিষয়ীগত সারসত্তা- (খোদ নিজের জন্য ক্রিয়া হিসেবে ব্যক্তি সম্পত্তি,বিষয়ী হিসেবে ব্যক্তি হিসেবে)- হলো শ্রম। এটা তাই প্রমাণিত যে, রাজনৈতিক অর্থশাস্ত্র শ্রমকে তার নীতি হিসেবে স্বীকার করে (যেমন করেছেন এডাম স্মিথ) আর তাই যা ব্যক্তি সম্পত্তিকে নিছক মানুষের বাইরের শর্ত হিসেবে দেখে না- সেই রাজনৈতিক অর্থশাস্ত্রকেই বিবেচনা করতে হবে একদিকে ব্যক্তি সম্পত্তির বাস্তব শক্তি এবং বাস্তব সঞ্চালনের একটি উৎপন্ন হিসেবে, ব্যক্তি সম্পত্তির বাস্তব শক্তি এবং বাস্তব সঞ্চালনের একটি উৎপন্ন হিসেবে (ব্যক্তি সম্পত্তির এটা চৈতন্যে নিজের কাছে স্বাধীন হওয়া- একটি সঞ্চালন- আত্ম হিসেবে আধুনিক শিল্প)- আধুনিক শিল্পের একটি উৎপন্ন হিসেবে- আর অপরদিকে, এমন এক বল হিসেবে যা আধুনিক শিল্পের শক্তি এবং বিকাশকে ত্বরান্বিত ও মহিমান্বিত করেছে আর একে চৈতন্যের রাজ্যে একটা ক্ষমতা হিসেবে দাঁড় করিয়েছে।
ব্যক্তি সম্পত্তির মাঝে ধন দৌলতের বিষয়ীগত সারসত্তা আবিষ্কার করা আলোকপ্রাপ্ত রাজনৈতিক অর্থশাস্ত্রকে, ব্যক্তি সম্পত্তিকে, কেবল মানুষের মোকাবিলা করা বিষয়গত সার উপাদান হিসেবে দেখনেওয়ালা অর্থ এবং বাণিজ্য ব্যবস্থার ভক্তিকারীদের তাই মনে হয় অন্ধ পূজারী, ক্যাথলিক। এডাম স্মিথকে রাজনৈতিক অর্থশাস্ত্রের লুথার বলে এঙ্গেলস ভুল করেন নি।** ঠিক যেমন লুথার ধর্মবিশ্বাসকে বাহ্যিক জগতের সার উপাদান বলে মেনে নিয়ে তারই ফলস্বরূপ ক্যাথলিক প্যাগানদের বিরুদ্ধে দাঁড়ান, ঠিক যেমন করে ধার্মিকতাকে মানুষের ভেতরকার সার উপাদান বানিয়ে তিনি বাহ্যিক ধার্মিকতাকে অতিক্রম করেন, ঠিক যেমন করে তিনি পুরোহিতকে আমজনতার হৃদয়ে গেঁথে দেবার কারণে আমজনতার বাইরের পুরোহিতকে অস্বীকার করেন; ঠিক একই হিসেব খাটে ধনদৌলতের ব্যাপারে। ধনসম্পদ মানুষের বাইরের এবং তার থেকে স্বাধীন কিছু একটা হিসেব আর ঐ কারণগুলোতেই এটা এমন একটা কিছু যা কেবল এক বাহ্যিক ফ্যাশনেই রক্ষণাবেক্ষণ এবং বিবৃত করা যায়। সেই হিসেবেই তা বিনাশ প্রাপ্ত হয়। তার মানে ধন দৌলতের এই বাহ্যিক, মননহীন বিষয়গততা বিনাশপ্রাপ্ত হয়, তার সাথে যায় ব্যক্তি সম্পত্তি, মানুষের নিজের মাঝে অঙ্গীভূত বলে এবং যায় মানুষ নিজেও, এর সারসত্তা হিসেবে স্বীকৃত বলে। কিন্তু এর ফলে মানুষ এসে পড়ে ব্যক্তি সম্পত্তির কক্ষপথে। ঠিক যেমন লুথারের বেলায় তাকে আনা হয় ধর্মের কক্ষপথে। মানুষকে স্বীকৃতি দেবার সদৃশের নিচে শ্রমের নীতিওয়ালা রাজনৈতিক অর্থশাস্ত্র বরং মানব অস্বীকৃতির যৌক্তিক উপসংহারে পৌঁছে যায়। যেহেতু মানুষ নিজে আর ব্যক্তি সম্পত্তির সারবস্তুর প্রতি চাপযুক্ত বাহ্যিক সম্পর্কে অবস্থান করছে না, বরং সে নিজেই হয়ে গেছে ব্যক্তি সম্পত্তির এই চাপযুক্ত সারসত্তা। পূর্বে যা ছিল কারোর কাছে বাহ্যিক, মানুষের বাস্তব বাহ্যিকীকরণ- তা হয়ে গেল নিছক বাহ্যিক করার ক্রিয়া, বিজাতীয় করার প্রক্রিয়া।
এই রাজনৈতিক অর্থশাস্ত্রের শুরুটা হয় মানুষের প্রতীয়মান স্বীকৃতি দিয়ে (তার স্বাধীনতা, স্বতঃস্ফূর্ততা ইত্যাদি)। তারপর মানুষের নিজের সত্তায় ব্যক্তি সম্পত্তি চিহ্নিত করে এটা আর ব্যক্তি সম্পত্তির স্থানীয়, জাতীয় বা অন্যান্য বৈশিষ্ট্য দিয়ে শর্তায়িত হতে পারে না- যেহেতু তা নিজেরই বাইরে অস্তিত্বশীল কিছু একটা । আনুসঙ্গিকভাবে, এই রাজনৈতিক অর্থশাস্ত্র একটা কসমোপলিটন, সার্বজনীন শক্তি প্রদর্শন করে, যা প্রতিটি বিধি নিষেধ এবং বন্ধনকে উৎখাত করে, যেন সে একক রাজনীতি, একক সার্বজনীনতা, একক সীমা এবং একক বন্ধনের স্থানে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়। তারপর হতেই এর তৎপরবর্তী বিকাশের স্তরক্রমে তাকে এই ভন্ডামী ছুঁড়ে ফেলতেই হয়, বেরিয়ে আসতে হয় তার পরিপূর্ণ মানব বিদ্বেষিতায়। এই তত্ত্বের ফলে যত প্রতীয়মান ঝামেলাতে তাকে জড়াতে হয়। সেগুলোতে ক্ষতিগ্রস্ত না হয়েই সে এই কাজটা করে। তার জন্য তাকে ধন দৌলতের একক সারসত্তা হিসেবে শ্রম ধারণাটিকে আরো বেশি একপাক্ষিক তাই আরো তীক্ষ্ণ এবং সুস্থিতভাবে বিকশিত করতে হয়; এই তত্ত্বের নিহিতার্থকে বৈশিষ্ট্যের দিক দিয়ে, অন্যান্য মৌলিক প্রস্তাবনার তুলনায় প্রতি-মানবিক বলে প্রমাণ করতে হয়। শেষে মরণ আঘাত নেমে আসে খাজনার ওপর, যে খাজনা ব্যক্তি সম্পত্তির শেষ, স্বতন্ত্র, স্বাভাবিক ধরণ, আর যে শ্রম সঞ্চালনের থেকে স্বাধীনভাবে বহাল থাকা ধনদৌলতের উৎস, যে সামন্ত সম্পত্তির এমন এক প্রকাশ যা ইতঃমধ্যেই বৈশিষ্ট্যে পুরোপুরি অর্থনৈতিক হয়ে পড়েছে বলে রাজনৈতিক অর্থশাস্ত্রকে রুখতে অক্ষম। (রিকার্ডো ঘরানা।) স্মিথ হতে সে* হয়ে রিকার্ডো, মিল ইত্যাদিতে রাজনৈতিক অর্থশাস্ত্রের মানব বিদ্বেষিতায় কেবল আপেক্ষিক বৃদ্ধিই ঘটেনি, শিল্পের নিহিতার্থ শেষে বলা লোকগুলোর চোখে ক্রমাগত বেশি বিকশিত আর দ্বন্দ্বশীল বলে প্রতীয়মান হতে লাগলো। এই পরবর্তী অর্থশাস্ত্রীরা তাদের পূর্বসূরীদের চাইতে তাদের মানুষ হতে বিচ্ছিন্নতায়, সদার্থেই নিরন্তর এবং সচেতনভাবে বেশি এগিয়ে ছিলেন। যা হোক, তারা তা করতে পারার কারণ কেবল এই যে তাদের বিঞ্চান আরো সংহত এবং সত্যনিষ্ঠভাবে বিকশিত। কারণ তারা ব্যক্তি সম্পত্তিতে এর সক্রিয় আঙ্গিকে বিষয়ী বানিয়েছিলেন, এমনি করে যুগপৎভাবে মানুষকে সারসত্তায় পাল্টে নিয়েছিলেন- আর একই কালে অপ্রামাণিকতা হিসেবে মানুষকে সারসত্তায় পাল্টে নিয়েছিলেন। বাস্তবতার দ্বন্দ্বটি পুরোপুরিভাবে তাদের নীতি হিসেবে গ্রহণ করা পরস্পরবিরোধী সত্তার সাথে সম্পর্কিত। একে অস্বীকার করার ধারে কাছে না গিয়ে, ভাঙাচোরা শিল্প জগত নিজেদের ভাঙাচোরা নীতিই সুনিশ্চিত করে। সর্বোপরি, তাদের নীতি হল এই ভাঙাচোরার নীতি।
ড. কোয়েসনের ফিজিওক্রেটিক মতবাদ বাণিজ্য পদ্ধতি থেকে এডাম স্মিথে উত্তরণের প্রক্রিয়া গঠন করেছে। ফিজিওক্রেসি সরাসরি অর্থনৈতিক পরিভাষাতে সামন্ত সম্পত্তি পচনের প্রতিনিধিত্ব করে। কিন্তু তাই এটা এর অর্থনৈতিক রূপান্তর এবং পুনরুদ্ধার সরাসরি প্রতিনিধিত্ব করে, তবে এটুকু ছাড়া যে, এর ভাষা এখন আর সামন্তীয় নয় বরং অর্থনৈতিক। সব ধন সম্পত্তি ভূমি এবং চাষবাসে (কৃষি) মিশে গেছে, ভূমি এখনো পুঁজি নয়। এটা এখনো এর অস্তিত্বের একটা বিশেষ ধরণ, যার কার্যকর মূল্যমান এর স্বাভাবিক উপাদান, যেখানে বাণিজ্য পদ্ধতি কেবলমাত্র মূল্যবান ধাতুর আঙ্গিকেই ধনসম্পদের অস্তিত্ব কবুল করে। এভাবে ধন সম্পদের বিষয়- এর বিষয়বস্তু প্রকৃতির সীমার ভেতরেই সরাসরি সার্বজনীনতার সর্বোচ্চ স্তর অর্জন করে। এমনকি প্রকৃতি হিসেবেও এটি প্রত্যক্ষ বিষয়গত ধন সম্পদ। আর ভূমি মানুষের জন্য অস্তিত্বশীল কেবল শ্রমের মাধ্যমে, কৃষির মাধ্যমে।
এমনি করে ধনসম্পদের বিষয়ীগত সারসত্তা ইতিমধ্যেই শ্রমে স্থানান্তরিত হয়েছে। কিন্তু একই সময়ে কৃষিই হচ্ছে একমাত্র উৎপাদনশীল শ্রম- যেহেতু শ্রমকে এখনো তার সাধারণত্ব এবং অমূর্ততায় কব্জা করা যায় নি। এর বিষয়বস্তুর মতোই এটি এখনো একটি বিশেষ স্বাভাবিক উপাদানে আটকা পড়ে আছে, আর তাই এটি কেবল প্রকৃতি দ্বারা নির্ধারিত একটি বিশেষ অস্তিত্বের ধরণেই স্বীকৃত। এটি তাই এখনো কেবল মানুষের একটি নির্দিষ্ট এবং বিশেষ বিজাতীয়তা। ঠিক যেমন একই ভাবে এর উৎপন্নকে ভাবা হয় ধনসম্পদের প্রায় একটা বিশেষ আঙ্গিক [হিসেবে] যার জন্য শ্রমের নিজের চাইতে প্রকৃতির কাছেই ধর্ণা দিতে হয় বেশি। ভূমি এখানে এখনো মানুষ হতে স্বাধীন প্রকৃতির একটি প্রপঞ্চ হিসেবে স্বীকৃত- এখনো পুঁজি হিসেবে নয়, তার মানে শ্রমের নিজের একটি প্রেক্ষিত হিসেবে। শ্রম বরং ভূমির একটি প্রেক্ষিত হিসেবে প্রতীয়মান। কিন্তু পুরাতন বাহ্যিক, শুধুমাত্র বিষয় হিসেবে অস্তিত্বশীল ধনসম্পদের প্রতিক পূজা খুব সরল স্বাভাবিক উপাদানে পর্যবাসিত হয়েছে, আর কেবল আংশিক এবং বিশেষ আঙ্গিকে হলেও এর সারসত্তা এরই বিষয়ীগত অস্তিত্বের মাঝে স্বীকৃত হয়েছে। তখন ধনসম্পদের সাধারণ স্বভাব উন্মোচন করতে আবশ্যকীয় অগ্রবর্তী পদক্ষেপ দেয়া হলো; আর তা হলো নীতি হিসেবে শ্রমকে এর সামগ্রিক পরমতায় (মানে এর অমূর্ততায়) উত্থিত করা। ফিজিওক্রেসির বিরুদ্ধে যুক্তি দেখানো হয় যে কৃষি, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে (বলতে গেলে যা একমাত্র অর্থপূর্ণ দৃষ্টিভঙ্গি) অন্য কোন শিল্প হতে ভিন্ন নয়; আর তাই ধনসম্পদের সারসত্তা কোন বিশেষ উপাদানের সীমায় বাঁধা শ্রমের বিশেষ প্রকাশ, মানে শ্রমের কোন বিশেষ আঙ্গিক নয়, বরং তা হলো সাধারণ শ্রম।
শ্রমকে ধনসম্পদের সারসত্তা বলে ঘোষণা করে ফিজিওক্রেসি বিশেষ, বাহ্যিক, নিছক বিষয়গত ধনসম্পদ অস্বীকার করে। কিন্তু ফিজিওক্রেসির কাছে শ্রম প্রথমে কেবল ভূমিগত সম্পত্তির বিষয়ীগত সারসত্তা। (এর যাত্রা শুরু হয় সেই ধরণের সম্পত্তি হতে যা ঐতিহাসিকভাবে দাপুটে এবং স্বীকৃত ধরণ বলে প্রতীয়মান হয়।) এটি শুধু ভূমিগত সম্পত্তিকে বিজাতীয় হওয়া মানুষে পরিণত করে। শিল্পকে (কৃষি) এর সারসত্তা হিসেবে ঘোষণা দিয়ে সে নিজের সামন্ত চরিত্র রদ করে দেয়। কিন্তু কৃষিকেই একমাত্র শিল্প ঘোষণা দিয়েই সে শিল্পের জগতকে অস্বীকৃতি জানিয়ে সামন্ত পদ্ধতিকেই স্বীকৃতি দেয়।
একটা কথা এখন পরিষ্কার। যদি এখন শিল্পের বিষয়ীগত সারসত্তা কব্জা করা গেল (ভূমিগত সম্পত্তির বিপরীতে শিল্পের মানে- যে শিল্প নিজেকে শিল্প হিসেবে গঠিত করেছে তার), তবে এই সারসত্তা এর নিজের মাঝেই এর উল্টোটাও ধারণ করে। কারণ ঠিক যে হিসেবে শিল্প রদ করা ভূমিগত সম্পত্তি অঙ্গীভূত করে, একই কালে শিল্পের বিষয়ীগত সারসত্তা ভূমিগত সম্পত্তির বিষয়ীগত সারসত্তাও অঙ্গীভূত করে।
ঠিক যেমন ভূমিগত সম্পত্তি ব্যক্তি সম্পত্তির প্রথম আঙ্গিক, শিল্প প্রথমে এর মোকাবিলা করে ঐতিহাসিকভাবে নিছক একটা বিশেষ ধরণের সম্পত্তি হিসেবে- অথবা ভূমিগত সম্পত্তির নিছক মুক্তিপ্রাপ্ত দাস হিসেবে- ঠিক তেমনি করেই ব্যক্তি সম্পত্তির বিষয়ীগত সারসত্তা মানে শ্রমের বৈঞ্চানিক বিশ্লেষণের এই পদ্ধতিটিই নিজেকে পুনরাবির্ভূত করে। শ্রম প্রথমে প্রতীয়মান হয় কেবল কৃষি শ্রম হিসেবে; কিন্তু তারপর নিজেকে সাধারণ শ্রম হিসেবে বিবৃত করে।
সকল সম্পদই হয়ে উঠেছে শিল্প সম্পদ, শ্রমের সম্পদ। আর শিল্প হলো সম্পাদিত শ্রম, ঠিক যেমন কারখানা পদ্ধতি হচ্ছে শিল্পের নিখুঁত করা সারসত্তা; মানে শ্রমের সারসত্তা, ঠিক যেমন শিল্প পুঁজি হচ্ছে ব্যক্তি সম্পত্তির সম্পাদিত বিষয়গত আঙ্গিক।
এখন আমরা দেখতে পারি কেমন করে কেবল এই বিন্দুতে এসেই ব্যক্তি সম্পত্তি মানুষের উপর তার আধিপত্য সম্পন্ন করে এর সবচাইতে সাধারণ আঙ্গিক একটা বিশ্ব ঐতিহাসিক ক্ষমতা হয়ে উঠতে পারে।
[ব্যক্তি সম্পত্তি এবং কমিউনিজম]
শ্রম এবং পুঁজির এন্টিথিসিস হিসেবে অনুধাবন করতে না পারলে সম্পত্তিহীনতা এবং সম্পত্তির মাঝে এন্টিথিসিসটি একটি অবিচ্ছেদ্য এন্টিথিসিস হিসেবে থেকে যায়। একে তাদের সক্রিয় সংযোগে, অন্তর্গত সম্পর্কে বোঝা যায় না। আর তা না বুঝলে এটিকে দ্বন্দ্ব হিসেবেও অনুধাবন করা যায় না। এটা প্রকাশিত হতে পারে এই প্রথম আঙ্গিকেও, এমনকি ব্যক্তি সম্পত্তির অগ্রসর বিকাশ ছাড়াই- যেমন প্রাচীন রোম, তুরস্ক ইত্যাদিতে। এটি এখনো খোদ ব্যক্তি সম্পত্তি দ্বারা প্রতিষ্ঠিত হিসেবে প্রতীয়মান হয়না। কিন্তু শ্রম (সম্পত্তির বর্জন হিসেবে ব্যক্তি সম্পত্তি বিষয়ীগত সারসত্তা) এবং পুুঁজি (শ্রমের বর্জন হিসেবে বিষয়গত শ্রম) ব্যক্তি সম্পত্তি গঠন করে এর দ্বন্দ্বের বিকশিত দশা হিসেবে- আর তাই তা হয় সমাধানের দিকে ধাবমান এক গতিশীল সম্পর্ক।
আত্ম-বিচ্ছিন্নতা হতে অতিক্রমণ আত্ম-বিচ্ছিন্নতার মত একই স্তরক্রম অনুসরণ করে। ব্যক্তি সম্পত্তি প্রথমে কেবল এর বিষয়গত প্রেক্ষিতে বিবেচিত হয়; তথাপি শ্রমকে এর সারসত্তা ধরে নয়। তাহলে এর অস্তিত্বের আঙ্গিক হল পুঁজি, যাকে এমন হিসেবেই রদ্‌ করতে হবে (প্রুঁধো)। অথবা বিশেষ আঙ্গিকের শ্রম, আনুভূমিক করে দেয়া, খন্ড বিখন্ড শ্রম, যা এর ফলেই অমূর্ত। এরকম শ্রমকেই ব্যক্তি সম্পত্তির বিনাশতা এবং মানুষ হতে বিচ্ছিন্নতায় এর অস্তিত্বের উৎস হিসেবে ধারণা করা হয়। যেমন ফিজিওক্রেটদের মতই ফুরিয়েও কৃষি শ্রমকে উদাহরণ দেবার মত এক ধরণ বলে মনে করতেন; যখন সাঁ সিমো এর বিপরীতে ঘোষণা করেন যে এরকম শিল্প শ্রমই হচ্ছে সারসত্তা, এবং তদানুসারে শিল্পপতিদের বহির্ভূত নিয়মের প্রতি উচ্চাকাঙ্খা এবং শ্রমিকদের অবস্থার উন্নতি। চূড়ান্ত ভাবে, কমিউনিজম হল রদ্‌ করা ব্যক্তি সম্পত্তির ইতিবাচক প্রকাশ- প্রথমে সার্বিক ব্যক্তি সম্পত্তি হিসেবে। এই সম্পর্কতে সামগ্রিকভাবে কমিউনিজম হল :
(১) এর প্রথম আঙ্গিকে এর একটা সাধারণীকরণ এবং ভোগকরণ মাত্র (এই সম্পর্কের)। এই রূপে এটি আবির্ভূত হয় দ্বিবিধ আঙ্গিকে : এক দিকে, বস্তুগত সম্পত্তির রাজত্ব এত ফুলে ফেঁপে ওঠে যে, ব্যক্তি সম্পত্তি বা যা কিছুতেই দখলদারী করা যায় না ঐরকম সব কিছুকে সে ধ্বংস করে দিতে চায়। স্বেচ্ছাচারী পন্থায় প্রতিভা ইত্যাদিকে সে অবঞ্চা করতে চায়। তার জন্য জীবন ও অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সোজাসুজি শারীরিক ভোগ দখল । শ্রমিকের ক্যাটেগরি বিনাশ করা হয়না, বরং সকল মানুষে প্রসারিত হয়। ব্যক্তি সম্পত্তির সম্পর্ক জিনিসের জগতের প্রতি জনসম্প্রদায়ের সম্পর্ক হিসেবে নাছোড়বান্দার মত লেগে থাকে। ব্যক্তি সম্পত্তির প্রতি সার্বিক ব্যক্তি সম্পত্তির এই বৈরী সঞ্চালন শেষে গিয়ে তার প্রকাশ খুঁজে পায় নারী সম্প্রদায়ের বিবাহের প্রতি বিরোধিতার জান্তব আঙ্গিকে (নিঃসন্দেহে এটা অনন্য সাধারণ ব্যক্তি সম্পত্তির একটা আঙ্গিক)। এতে একজন নারী হয়ে যায় জনসম্প্রদায়গত এবং সাধারণ সম্পত্তির একটা টুকরো। বলা যেতে পারে যে, নারী সম্প্রদায়ের ভাবটি এই গূঢ় কথা ফাঁস করে দেয় যে, এই কমিউনিজম এখনো একদম আকাট আর চিন্তাশূন্য।(১২) ঠিক যেভাবে নারী বিবাহ থেকে সাধারণ পতিতাবৃত্তিতে যায়* তেমনি ধন সম্পদের সমগ্র জগত (মানে মানুষের বিষয় সার উপাদান) ব্যক্তি সম্পত্তির মালিকের সাথে একচেটিয়া বিবাহের সম্পর্ক হতে জনসম্প্রদায়ের সাথে সার্বজনীন পতিতাবৃত্তির দশায় উপনীত হয়। প্রতিটি বলয়েই মানুষের ব্যক্তিত্বকে অস্বীকার করে বলে এই ধরণের কমিউনিজম ব্যক্তি সম্পত্তির যৌক্তিক প্রকাশ ছাড়া কিছু নয়, যার নেতিকরণ হল এই কমিউনিজম। নিজেকে একটা ক্ষমতা হিসেবে গড়ে তোলা সাধারণ ঈর্ষার এই ছদ্মবেশে লোভ নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত, পরিতৃপ্ত করে; তবে কেবল অন্য পথে। এ রকম করে ব্যক্তি সম্পত্তির প্রতিখন্ডের চিন্তা, ঈর্ষা এবং জিনিসগুলোকে একটা সাধারণ স্তরে পর্যবাসিত করার বাসনার আঙ্গিকে তা অন্ততঃ অপেক্ষাকৃত সম্পদশালী ব্যক্তি সম্পত্তির বিরুদ্ধে দাঁড়ায়। এতে এই ঈর্ষা এবং বাসনা এমনকি প্রতিযোগিতার সারসত্তা গঠন করে। আকাট কমিউনিজম নিছক এই ঈর্ষা এবং এই সমান করে দেয়ার শীর্ষবিন্দু, যার যাত্রা শুরু পূর্বধারণাকৃত ন্যূনতম হতে। এর একটা নির্দিষ্ট, সীমাবদ্ধ মাপকাঠি আছে। ব্যক্তি সম্পত্তির এই রদ্‌করণ আসলে বাস্তবে কতটা যথার্থকরণ তার আদতে প্রমাণ পাওয়া যায় সংস্কৃতি এবং সভ্যতার সমগ্র জগতের অমূর্ত নেতিকরণের ঘটনাটি দিয়ে। দরিদ্র এবং স্থূল মানুষদের চাওয়া খুবই কম। তারা শুধু ব্যক্তি সম্পত্তির অতিক্রমেই ব্যর্থ হয় নি, বরং এখনো তার নাগালই পায়নি।
জনসম্প্রদায়টি কেবল শ্রমেরই জনসম্প্রদায় আর শ্রমের সাম্যটি প্রদান করা হয় জনসম্প্রদায়গত পুঁজি হতে সার্বিক পুঁজিপতি হিসেবে সম্প্রদায় দ্বারা। সম্পর্কের উভয়পক্ষই একটা কল্পিত সার্বিকতায় উত্তীর্ণ হয়। শ্রম উত্থিত সেই ক্যাটাগরি হিসেবে যাতে প্রতিটি ব্যক্তি স্থান পায় আর পুঁজি উত্থিত জনসম্প্রদায়ের স্বীকৃত সার্বিকতা এবং ক্ষমতা হিসেবে।
নারীর ক্ষেত্রে তাদের যে প্রস্তাবনা- তাতে নারীরা জনসম্প্রদায়গত লালসার হাতের পুতুলমাত্র। তা প্রকাশিত হয় এক অসীম অবমাননায় যেখানে পুরুষ তার নিজের জন্য অস্তিত্বশীল। এই প্রস্তাবনায় একটা খোলামেলা, প্রতারণাশীল, সোজাসাপ্টা এবং অনাবৃত প্রকাশ আছে। এবং সেই প্রকাশ নারী এবং পুরুষের সম্পর্কের- যাতে স্বাভাবিক এবং সরাসরি প্রজাতি সম্পর্ক ধারণা করে নেয়া হয়। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সরাসরি, স্বাভাবিক এবং প্রামাণিক সম্পর্কই নারী এবং পুরুষের সম্পর্ক। এই স্বাভাবিক প্রজাতি সম্পর্কে পুরুষের প্রকৃতির সঙ্গে সম্পর্কই প্রত্যক্ষভাবে মানুষের সাথে তার সম্পর্ক, ঠিক যেমন মানুষের সাথে তার সম্পর্ক প্রত্যক্ষভাবে প্রকৃতির সাথে তার সম্পর্ক- তার নিজস্ব স্বাভাবিক গন্তব্য। তাই এই সম্পর্কে সংবেদনগতভাবে পর্যবেক্ষণযোগ্য সংকুচিত সত্যতায় সেই বিস্তৃতি সীমা প্রকাশিত হয় যাতে মানব সারসত্তা পুরুষের কাছে প্রকৃতি হয়ে গেছে অথবা যাতে প্রকৃতি তার কাছে হয়ে গেছে পুরুষের মানব সারসত্তা। এই সম্পর্ক থেকেই তাই কেউ চাইলে মানুষের বিকাশের সামগ্রিক স্তর বিচার করতে পারে। এই সম্পর্কের বৈশিষ্ট্য হতে আরো বোঝা যায় যে প্রজাতি সত্তা হিসেবে, পুরুষ হিসেবে, মানুষ কতটা নিজে যা- তা হয়ে উঠলো আর কতটাই বা নিজেকে অনুুধাবন করলো। পুরুষের সাথে নারীর সম্পর্ক হল মানব সত্তার সাথে মানব সত্তার সবচাইতে স্বাভাবিক সম্পর্ক। তাই এটি সেই বিস্তৃতি উন্মোচন করে যাতে পুরুষের স্বাভাবিক আচরণ হয়ে গেছে মানবিক, অথবা সেই বিস্তৃতি যাতে তার মাঝে মানবিক সারসত্তা হয়ে গেছে স্বাভাবিক সারসত্তা। এই বিস্তৃতিতে তার মানব স্বভাব তার কাছে স্বাভাবিক হয়ে উঠবে। এই সম্পর্ক আরো একটি বিস্তৃতি প্রকাশ করে। তা হলো পুরুষের প্রয়োজনটি কতদূর মানবিক প্রয়োজন হয়ে উঠেছে; আর তাই এটি প্রকাশ করে অন্য ব্যক্তি তার জন্য ব্যক্তি হিসেবে কতটা প্রয়োজনীয় হয়ে উঠেছে- যে বিস্তৃতিতে সে তার স্বতন্ত্র অস্তিত্বে একই কালে একজন সামাজিক সত্তা।
ব্যক্তি সম্পত্তির প্রথম ইতিবাচক রদ্‌ হিসেবে আকাট কমিউনিজম এমনি করেই নিছক এমন একটি আঙ্গিক যাতে ইতিবাচক জনসম্প্রদায় পদ্ধতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে ইচ্ছুক ব্যক্তি সম্পত্তির বিভৎসতা ওপরে ভেসে ওঠে।
(২) কমিউনিজম (ক) এখনো স্বভাবে রাজনৈতিক-গণতান্ত্রিক কিংবা স্বৈরতান্ত্রিক; (খ) রাষ্ট্রের বিলুপ্তির সাথে, যদিও এখনো অসম্পুর্ণ এবং এখনো ব্যক্তি সম্পত্তি দ্বারা প্রভাবিত তার মানে মানুষের বিচ্ছিন্নতা দ্বারা। এবং উভয় আঙ্গিকেই কমিউনিজম ইতিমধ্যেই সত্তার পুনরেকত্রীকরণ অথবা মানুষের নিজের কাছে নিজের ফিরে আসা সম্বন্ধে তা মানব আত্ম-বিচ্ছিন্নতা সম্পর্কেও সমান রকম সজাগ। ব্যক্তি সম্পত্তির ইতিবাচক সারসত্তা এবং প্রয়োজনের মানবীয় প্রকৃতি বুঝতে না পারার ফলে এটি ব্যক্তি সম্পত্তির কাছেই বন্দি হয়ে আছে, আক্রান্তও হচ্ছে। আসলে এটি ব্যক্তি সম্পত্তির ধারণা কব্জা করতে পারলেও সারসত্তার নাগাল পায়নি।
(৩) মানব আত্ম-বিচ্ছিন্নতা হিসেবে ব্যক্তি সম্পত্তি, ব্যক্তি সম্পত্তির ইতিবাচক অতিক্রমণ হিসেবে কমিউনিজম, আর তাই মানুষ দ্বারা এবং মানুষের জন্য মানব সারসত্তার বাস্তব যথার্থকরণ । তাই সামাজিক (তার মানে মানবিক) সত্তা হিসেবে মানুষের নিজের কাছে নিজের সম্পূর্ণ প্রত্যাবর্তন হিসেবে কমিউনিজম হল পূর্বতন বিকাশের সমস্ত সম্পদকে আলিঙ্গন করে সচেতনভাবে সম্পাদিত প্রত্যাবর্তন। পরিপূর্ণ বিকশিত প্রকৃতিবাদ হিসেবে এই কমিউনিজম মানবতাবাদের সমান আর পরিপূর্ণ বিকশিত মানবতাবাদ সমান প্রকৃতিবাদ। এ হলো মানুষ এবং প্রকৃতি আর মানুষ এবং মানুষের মাঝের দ্বন্দ্বের নিখাদ সমাধান। অস্তিত্ব এবং সারসত্তার মাঝের, বিষয়করণ এবং আত্ম নির্ধারণের, মুক্তি এবং প্রয়োজনীয়তার, স্বতন্ত্র এবং প্রজাতির মাঝের বৈরীতার সত্যিকারের সমাধান। কমিউনিজম হলো ইতিহাসের ধাঁধাঞ্চর সমাধান আর তা নিজেও জানে যে সে এই সমাধান।
ইতিহাসের সামগ্রিক সঞ্চালনটি (এর বাস্তব আদি উদ্ভব ক্রিয়ার মতো- এর অভিঞ্চতাগত অস্তিত্বের জন্মক্রিয়ার মতোই) তাই এর চিন্তাশীল চৈতন্যের কাছে তার হয়ে ওঠার অনুধাবনকৃত এবং ঞ্চাত প্রক্রিয়া। যেখানে অপরিপক্ক কমিউনিজম এখনো নিজের জন্য ঐতিহাসিক প্রমাণ খুঁজে ফেরে। সে প্রমাণ খোঁজা হয় যা ইতিমধ্যে বহাল তার সীমানার ভেতরে- ব্যক্তি সম্পত্তির বিপরীতে দাঁড়ানো বিচ্ছিন্ন ঐতিহাসিক প্রপঞ্চের মাঝে; ঐতিহাসিক প্রক্রিয়া থেকে কোন স্বতন্ত্র স্তরকে ছিড়ে এনে এর ঐতিহাসিক ঠিকুজি হিসেবে সেই স্বতন্ত্র স্তরের ওপর মনযোগ নিবিষ্ট করে (এই শখের ঘোড়ার ওপর প্রাণপনে চেপে বসেছিলেন ক্যাবে, ভিলে গার্দেল প্রমুখরা)। এসব করে সে নিজেই এটা পরিষ্কার করে দেয় যে, এই প্রক্রিয়ার বিশাল অংশটাই এর দাবির সঙ্গে অসঙ্গতিপূর্ণ আর যদি কখনো এই ধরণের কমিউনিজম অস্তিত্বশীল থাকেও তাহলে অতীতে এর অস্তিত্বশীলতা বাস্তবতায় এর শ্লাঘাকে খারিজ করে।
এটা সহজেই দেখা যায় যে, সমগ্র বৈপ্লবিক সঞ্চালনটি এর অভিঞ্চতাগত এবং তাত্ত্বিক ভিত্তি দুই- ই খুঁজে পায় প্রামাণিকভাবে ব্যক্তি সম্পত্তির সঞ্চালনে- আরও সংক্ষেপে বলতে গেলে অর্থনীতিতে।
এই বস্তুগত প্রত্যক্ষভাবে উপলব্ধিযোগ্য ব্যক্তি সম্পত্তি হলো বিচ্ছিন্ন মানব জীবনের বস্তুগত উপলব্ধিযোগ্য প্রকাশ। এর সঞ্চালন- উৎপাদন এবং ভোগ হলো এখন পর্যন্ত সমস্ত উৎপাদনের সঞ্চালনের উপলব্ধিযোগ্য উৎঘাটন, তার মানে মানুষের উপলব্ধিকরণ বা এর বাস্তবতা। ধর্ম, পরিবার, রাষ্ট্র, আইন, নৈতিকতা, বিঞ্চান, শিল্প প্রভৃতি কেবল উৎপাদনের নির্দিষ্ট ধরণ এবং এগুলো উৎপাদনের সাধারণ নিয়মাধীন। মানব জীবন যথার্থকরণ হিসেবে ব্যক্তিসম্পত্তির অতিক্রমণ তাই সমস্ত বিচ্ছিন্নতার ইতিবাচক অতিক্রমণ। তার মানে ধর্ম, পরিবার, রাষ্ট্র ইত্যাদি হতে মানুষের নিজের মানবিক মানে সামাজিক অস্তিত্বে ফিরে আসা। এই রকমের ধর্মীয় বিচ্ছিন্নতা কেবল চৈতন্যের জগতে মানুষের অন্তর্গত জীবনেই ঘটে, কিন্তু অর্থনৈতিক বিচ্ছিন্নতা হলো বাস্তব জীবনের। সুতরাং এই অর্থনৈতিক বিচ্ছিন্নতা এটি উভয় প্রেক্ষিতে অতিক্রম তথা আলিঙ্গন করে। এটা প্রমাণিত যে, বিভিন্ন জনগণের মাঝে সঞ্চালনটির প্রথমদিককার দশা নির্ভর করে জনগণের সত্যিকারের স্বীকৃত জীবন নিজেকে চৈতন্যে নাকি বাহ্যিক জগতে বেশি প্রকাশিত করে- মানে এটা কি বেশি ভাবগত নাকি বেশি বাস্তব তার ওপর। কমিউনিজম যাত্রা থেকেই (ওয়েন) শুরু করে নাস্তিকতা সহ কিন্তু প্রথম দিকে নাস্তিকতা কমিউনিজম হওয়া থেকে অনেক দুরে। আসলেও নাস্তিকতা অনেকাংশেই এখনো একটা অমূর্তকরণ।
তাই নাস্তিকতার মানব হিতৈষীতা প্রথমে কেবল দার্শনিক অমূর্ত মানবহিতৈষীতা আর কমিউনিজমের মানবহিতৈষীতা তাৎক্ষণিক বাস্তব এবং সরাসরি কাজে নেমে পড়া।
আমরা দেখেছি ইতিবাচকভাবে রদ্‌কৃত ব্যক্তিগত সম্পত্তির মেনে নেয়াতে কেমন করে মানুষ মানুষকে, নিজেকে এবং অন্য মানুষকে উৎপাদন করে; কেমন করে তার স্বতন্ত্রতার সরাসরি প্রকাশ হওয়া হওয়া বিষয় যুগপৎভাবে অন্য মানুষের পণ্য তার নিজের অস্তিত্ব, অন্য মানুষের অস্তিত্ব এবং তার নিজের জন্য অস্তিত্ব হয়ে প্রকাশিত হয়। একইভাবে শ্রমের বিষয়বস্তু এবং বিষয়ী হিসেবে মানুষ দুটো সঞ্চালনের যাত্রাবিন্দু এবং তার ফলও (আর মোদ্দা কথায় এই সত্যতায় যে তারা অবশ্যই যাত্রাবিন্দু গঠন করবে যা কিনা ব্যক্তি সম্পত্তির ঐতিহাসিক আবশ্যকীয়তায় নিহিত)। এভাবে সমগ্র সঞ্চালনটির সামাজিক চরিত্রই সাধারণ চরিত্র : যেমন করে সমাজ নিজে মানুষকে মানুষ হিসেবে উৎপাদন করে, তেমনি সমাজও মানুষ দ্বারা উৎপাদিত হয়। ক্রিয়া এবং উপভোগ উভয়েই তাদের আধেয় এবং অস্তিত্বের ধরণে সামাজিক : সামাজিক ক্রিয়া এবং সামাজিক উপভোগ। প্রকৃতির মানবপ্রেক্ষিত কেবল সামাজিক মানুষের জন্যই অস্তিত্ববান; কারণ কেবল তখনই প্রকৃতি তার জন্য মানুষের সঙ্গে বন্ধন হিসেবে- তার অস্তিত্ব অন্যের জন্য এবং অন্যদের অস্তিত্ব তার জন্য বহাল থাকে আর মানব বাস্তবতার জীবন উপাদান হিসেবে কেবল তখনই তার নিজের মানব অস্তিত্বের ভিত্তি হিসেবে প্রকৃতি অস্তিত্বশীল থাকে। কেবল এখানেই যা তার কাছে স্বাভাবিক অস্তিত্ব তা হয় মানব অস্তিত্ব, আর প্রকৃতি তার কাছে মানুষ হয়ে যায়। এভাবে সমাজ হলো প্রকৃতির সাথে মানুষের সম্পূর্ণ ঐক্য- প্রকৃতির সত্যকারের পুনরুত্থান- মানুষের সুসামঞ্জস্যপূর্ণ প্রকৃতিবাদ এবং প্রকৃতির সুসামঞ্জস্যপূর্ণ মানবতাবাদ।
সামাজিক ক্রিয়াশীলতা এবং সামাজিক উপভোগ টিকে থাকে আর কোন উপায়ে নয়, কেবল কতিপয় সরাসরি সম্প্রদায়গত ক্রিয়াশীলতা এবং সরাসরি সম্প্রদায়গত উপভোগের রূপ ধরে। যদিও সম্প্রদায়গত ক্রিয়াশীলতা এবং সম্প্রদায়গত উপভোগ (তার মানে ক্রিয়াশীলতা ও উপভোগ যা প্রকাশিত এবং সরাসরি উন্মোচিত হয় অপর মানুষের সাথে বাস্তব সহযোগিতায়) ঘটবে যেখানে সামাজিকতার একটা সরাসরি প্রকাশ পল্লবিত হয় ক্রিয়াশীলতার উপাদানের সত্যিকারের বৈশিষ্ট্য হতে এবং যখন তা উপভোগের প্রকৃতির সঙ্গে সুস্থিত থাকে।
কিন্তু আবার যখন আমি বিঞ্চান সম্মত, অন্যান্যভাবে ক্রিয়াশীল- (অর্থাৎ এমন একটা ক্রিয়াশীলতায় যেখানে আমি কদাচিৎ অপরের সঙ্গে সরাসরি যোগ স্থাপন করি) তখনও আমার ক্রিয়াশীলতা সামাজিক; কারণ আমি এটা করি একজন মানুষ হিসেবে। শুধুমাত্র আমার ক্রিয়ার বিষয়বস্তুই যে আমার কাছে সামাজিক উৎপন্ন হিসেবে প্রদত্ত হয় তাই নয় (এমনকি চিন্তাকারী ব্যক্তি যাতে সক্রিয় সেই ভাষাও সমাজ উৎপন্ন) : আমার নিজের অস্তিত্বও সামাজিক ক্রিয়া। আর তাই এই অস্তিত্ব আমি নিজেই তৈরী করেছি, করেছি সমাজের জন্য, সামাজিক সত্তা হিসেবে আমার নিজের চৈতন্য দিয়ে।
আমার সাধারণ চৈতন্য কেবল তারই তাত্ত্বিক আকার যার জীবন্ত আকার হল বাস্তব জনসম্প্রদায়; সামাজিক তন্তু। যদিও বর্তমান দিনে সাধারণ চৈতন্য বাস্তব জীবন থেকে তৈরী করা এক অমূর্তায়ন আর এই রূপ ধরে তা বৈরভাবে এর মোকাবিলা করে। ক্রিয়া হিসেবে আমার সাধারণ চৈতন্যের ক্রিয়া তাই একই সাথে সমাজ সত্তা হিসেবে আমার তাত্ত্বিক অস্তিত্ব।
সর্বোপরি, স্বতন্ত্রের মুখোমুখি দাঁড় করিয়ে অমূর্তকরণ হিসেবে আবার সমাজের স্বতঃসিদ্ধয়িতকরণ থেকে এড়িয়ে যেতে হবে। স্বতন্ত্র হল সামাজিক সত্তা । তাদের জীবন প্রকাশ (এমনকি তা অন্যান্যদের সম্মিলনে কৃত জনসম্প্রদায়গত প্রকাশের সরাসরি আঙ্গিকে প্রতিভাত নাও হতে পারে, তাহলেও) তাই সামাজিক জীবনের এক প্রকাশ এবং অনুমোদন। মানুষের স্বতন্ত্র আর প্রজাতি জীবন পৃথক নয়, যদিও অনিবার্যভাবেই স্বতন্ত্রের অস্তিত্বের ধরণ প্রজাতির জীবনের অধিক বিশেষ বা অধিক সাধারণ ধরণ, অথবা প্রজাতির জীবন আরো অধিক বিশেষ বা অধিক সাধারণ স্বতন্ত্র জীবন।
তার প্রজাতির চৈতন্যে মানুষ তার বাস্তব সামাজিক জীবন অনুমোদন করে, তার বাস্তব অস্তিত্বকে চিন্তায় পুনরাবৃত্তি করে, ঠিক যেমন উল্টোভাবে প্রজাতির সত্তাটি নিজেকে প্রজাতি চৈতন্যে অনুমোদন করে আর এর নিজের জন্য এর সাধারণতায় চিন্তাশীল সত্তা হিসেবে অস্তিত্বশীল থাকে।
মানুষ তাই যতটা নির্দিষ্ট স্বতন্ত্র (আর সংক্ষেপে তার বৈশিষ্ট্যই তাকে একজন স্বতন্ত্র, এক বাস্তব স্বতন্ত্র সামাজিক সত্তা বানায়) ঠিক ততটাই খোদ্‌ নিজের জন্য কল্পিত এবং অভিঞ্চাত সমাজের সমগ্রতা - আদর্শ সমগ্রতা - বিষয়ীগত অস্তিত্ব। ঠিক যেভাবে যে সমাজ অস্তিত্বের সজাগতা ও বাস্তব উপভোগ এবং জীবনের মান